ব্লগিং কি?
ব্লগ হলো ইংরেজি Weblog এর সংক্ষিপ্ত রূপ। ১৯৯৭ সালে জন বারজার নামক একজন মার্কিন নাগরিক সর্ব প্রথম Weblog শব্দটি ব্যবহার করেন। পরবর্তীতে ওয়েবলগ শব্দটিকে ভেঙে We এবং Blog এই দুই নামে বিভক্ত করা হয় যার অর্থ দাঁড়ায় আমরা ব্লগ করি।
ব্লগারের ব্লগ লেখার যে প্রক্রিয়া তাকে যৌথভাবে ব্লগিং বলা হয়। ব্লগিং বর্তমান সময়ের ইন্টারনেট নির্ভর একটি অনেক জনপ্রিয় পেশা। যারা ব্লগ লেখে তারা সাধারণত কোন নির্দিষ্ট বিষয়ের উপর অভিজ্ঞ হয়। তারা তাদের অভিজ্ঞতা নিয়মিত ভাবে ব্লগে লিপিবদ্ধ করে রাখে। সেই লেখা পড়ে সাধারণ মানুষ তাদের জীবনের নানা সমস্যা সমাধান করে।
তো, ব্লগিং হলো একটি ডাইরি বা ম্যাগাজিন যেখানে একজন ব্লগার তার অভিজ্ঞতা এবং পরামর্শ লেখা, ছবি এবং ভিডিও এর মাধ্যমে শেয়ার করে।
ব্লগ বলতে আমরা কি বুঝি?
ব্লগ হল এক ধরনের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। ব্লগ শব্দটি ওয়েবব্লগের সংক্ষিপ্ত রূপ। যিনি ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার বলা হয়। ব্লগাররা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে কনটেন্ট যুক্ত করেন আর ব্যবহারকারীরা সেখানে তাদের মন্তব্য করতে পারেন।
